দেহঘড়ি

বৃষ্টিদিনে হজমের সমস্যা: কীভাবে ভালো রাখবেন অন্ত্রের স্বাস্থ্য

বৃষ্টি আমাদের তীব্র গরম থেকে স্বস্তি দেয়, তবে একই সঙ্গে নিয়ে আসে নানা স্বাস্থ্যঝুঁকি—বিশেষ করে হজমজনিত সমস্যা। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত আর্দ্রতা এবং খাদ্যদূষণের কারণে এই সময়ে পেটের সমস্যা বেড়ে যায়। তাই বর্ষাকালে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাঁপা ভাব, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা বমি—এসব সমস্যা এই সময়ে খুবই সাধারণ।

অন্ত্রের স্বাস্থ্য কী এবং কেন গুরুত্বপূর্ণ? আপনার অন্ত্র শুধু পেট নয়, এর মধ্যে রয়েছে অন্ত্রনালী। যেখানে লক্ষ লক্ষ উপকারী ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়াগুলো— খাবার হজম করতে সাহায্য করে, পুষ্টি শোষণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বৃষ্টিদিনে দূষিত পানি ও খাবারের কারণে এই ভারসাম্য নষ্ট হতে পারে, ফলে নানা সমস্যা দেখা দেয়।  অন্ত্রের স্বাস্থ্য আমাদের—মুড, রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক, বিপাকক্রিয়া এই সবকিছুর উপর প্রভাব ফেলে।

এই সময়ে সাধারণত যেসব সমস্যা বেশি দেখা যায়—

১. বমি বমি ভাব ও বমি: দূষিত খাবার বা পানির কারণে ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে হয়।

২. কোষ্ঠকাঠিন্য: কম পানি পান ও অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে হয়।

৩. ডায়রিয়া ও গ্যাস্ট্রোএন্টারাইটিস: খাদ্য বিষক্রিয়া বা জীবাণুর সংক্রমণের কারণে।

৪. গ্লুটেন সংবেদনশীলতা বেড়ে যাওয়া: রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে উপসর্গ বাড়তে পারে।

৫. পেট ফাঁপা ও গ্যাস: ভাজা বা প্রসেসড খাবার খেলে বেশি হয়।

৬. অ্যাসিডিটি ও বদহজম: তেল-মশলাযুক্ত খাবার হজম ধীর করে এবং অ্যাসিড বাড়ায়।

বৃষ্টির দিনে পেট ভালো রাখার উপায়

ফুটানো বা ফিল্টার করা পানি পান করুন  রাস্তার কাঁচা খাবার এড়িয়ে চলুন (ফুচকা, চাট ইত্যাদি)  ফল ও সবজি ভালোভাবে ধুয়ে নিন  সবসময় তাজা খাবার খান  বাসি খাবার এড়িয়ে চলুন  ভাজাপোড়া ও ঝাল কম খান  পর্যাপ্ত পানি পান করুন  ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খান 

বৃষ্টিদিনে অন্ত্রের জন্য উপকারী খাবার

দই  আদা ও হলুদ (প্রদাহ কমায়)  কলা ও আপেল (সহজপাচ্য ও ফাইবারযুক্ত)  ওটস ও ব্রাউন রাইস  জিরা ও মৌরি (গ্যাস কমায়)  ভালোভাবে রান্না করা শাকসবজি

এ ছাড়া ভিটামিন সি (লেবু, আমলকি), জিঙ্ক (বাদাম, বীজ, ডাল) , হারবাল চা (তুলসি, দারুচিনি)  খেতে পারেন। আরও প্রয়োজন পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ । এগুলো গ্রহণ করলে পেটের সংক্রমণ কম হয়।

সূত্র: স্প্যারাস হসপিটাল