বিজ্ঞান-প্রযুক্তি

দেশের বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তরুণদের জন্য আকর্ষণীয় মূল্যে প্রিমিয়াম ফিচারের ওয়াই সিক্স প্রো ২০১৯ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটিতে থাকছে শক্তিশালী র‌্যাম, ফ্রন্ট ফ্ল্যাশ স্মার্ট ক্যামেরা, ফ্যাশনেবল ডিজাইন, ডিউড্রপ এইচডিপ্লাস ডিসপ্লেসহ আকর্ষণীয় নানা ফিচার। স্মার্টফোনটি এখন অনলাইন শপ পিকাবো’তে প্রি-বুক করা যাচ্ছে। ১৪ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়ে অনুমোদিত সকল ব্র্যান্ডশপ ও আউটলেটে পাওয়া যাবে। অপেক্ষাকৃত কম বাজেটে স্বাচ্ছন্দে স্মার্টফোন ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে ৩ জিবি র‌্যাম রেখেছে হুয়াওয়ে। সঙ্গে রয়েছে ৩২ জিবি রম। এছাড়া এক্সটারনাল স্টোরেজের জন্য ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। হুয়াওয়ের নতুন এ স্মার্টফোনটির বিশেষ দিক হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে ৬.০৯ ইঞ্চির এইচডিপ্লাস ডিউড্রপ ডিসপ্লে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৭ শতাংশ। ৮ মিলিমিটার পুরু স্মার্টফোনটি গঠনের দিক দিয়ে হ্যান্ডি। ফোনটির ক্যামেরা ব্যবহারেও পাওয়া যাবে প্রিমিয়াম অভিজ্ঞতা। সেলফির জন্য ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ফ্ল্যাশ ও মোবাইল ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রাখা হয়েছে। আর ১.৮ অ্যাপারচারের কারণে অল্প আলোতেও দারুণ ছবি পাওয়া যাবে। ফ্যাশনেবল ডিজাইনের এ স্মার্টফোনটি তিনটি ভিন্ন কালারে পাওয়া যাবে। মিডনাইট ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এর সঙ্গে রয়েছে লেদার ফিনিশড্ ডিজাইনের দৃষ্টি আকর্ষক অ্যাম্বার ব্রাউন কালার। দেশে প্রথমবারের মতো লেদার ফিনিশড্ ডিজাইনের এমন ফোন এনেছে হুয়াওয়ে। ওয়াই সিরিজের নতুন এ ফোনটিতে সর্বশেষ কাস্টমাইজড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ ও হুয়াওয়ের আপডেট ইএমইউআই ৯.০ রাখা হয়েছে। বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘ওয়াই সিরিজ তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তরুণরা যাতে তাদের বাজেট অনুযায়ী প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পায়, সে কথা মাথায় রেখে ওয়াই সিক্স প্রো ২০১৯ বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। আশা করি, ওয়াই সিক্স প্রো ২০১৯ এর আকর্ষণীয় ফিচার তরুণসহ সব গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে।’ ফোনটিতে চোখের ক্ষতি রোধ করার জন্য রাখা হয়েছে ডিসপ্লে সেফটি। আর ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি রয়েছে স্মার্টফেস আনলকসহ ইয়ারফোন ব্যবহার না করেও এফএম রেডিও শোনার সুবিধা। স্যাফায়ার ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারের ফোনটির মূল্য ১২,৯৯৯ টাকা। দৃষ্টি আকর্ষক লেদার ফিনিশড্ অ্যাম্বার ব্রাউন পাওয়া যাবে ১৩,৫৯৯ টাকায়। এছাড়াও থাকছে আকর্ষণীয় ডেটা বান্ডেল অফার। মোবাইল অপারেটর জিপি, রবি ও বাংলালিংকে বিশেষ এ ইন্টারনেট অফার পাওয়া যাবে। রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/ফিরোজ