নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই এনিমেল হেলথ। প্রতিষ্ঠানটি তাদের পণ্য বিক্রয় ও বাজারজাত করণের জন্য ‘সরাসরি সাক্ষাৎকারের’ ভিত্তিতে মার্কেটিং অফিসার পদে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম: মার্কেটিং অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত না।
চাকরির দায়িত্ব: এলাকাভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি ও ভেটেরিনারি চিকিৎসদের কাছে যাওয়া।
প্রয়োজনীয় যোগ্যতা: এসএসতিতে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাস। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। মোটরসাইকেল চালনায় পারদর্শীতা। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন, যাতায়াত ভাড়া, বিক্রয়ের ওপর ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুটি, চিকিৎসা সুবিধা, জীবন বীমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি ও পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
সাক্ষাৎকারের সময়, তারিখ ও স্থান: আগ্রহী প্রার্থীরা জাতীয় পরিচয়পত্র ও জীবনবৃত্তান্ত নিয়ে আগামী ১৫ মে, ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টায় নিচে উল্লেখিত যেকোনো ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
(ঢাকা) সেনা কল্যাণ বিজনেস মার্ট
লেভেল: ৪, ২১৮/সি, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা।
রাজশাহী এসিআই ডিপো
জিএম কমপ্লেক্স ভবন, নওদাপাড়া, বারো বনগ্রাম, রায়পাড়া, রাজশাহী।
রংপুর এসিআই ডিপো
সাতমাথা, পূর্ব খাসবাগ (খাসবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় বিপরীতে), কোতোয়ালী, রংপুর।
কুমিল্লা এসিআই ডিপো
হাজারী পেট্রোল পাম্প, লাকসাম রোড, পদুয়ার বাজার, কুমিল্লা।
চট্টগ্রাম এসিআই ডিপো
মেইন রোড, রুবি গেট, হিল ভিউ, নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্টগ্রাম।
যশোর এসিআই ডিপো
প্লট নং-১, সেক্টর-১০, হাউজিং এস্টেট, শেখহাটি, বাবলাতলা, ঢাকা রোড, যশোর।
ময়মনসিংহ এসিআই ডিপো
আমলিটোলা, হৃদয় মোড়, দিঘারকান্দা, বিএইউ রোড, ময়মনসিংহ।
বরিশাল এসিআই ডিপো
হো নং: ০৬০৩-০০০, আহমেদ মোল্লা রোড (পাওয়ার হাউসের বিপরীতে) রূপাতলী, বরিশাল।
সিলেট এসিআই ডিপো
৪৭, ধানশিরি, শাহি ঈদগাহ, সিলেট।