নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অনলাইনভিত্তিক প্রসাধনী পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান পাইকারিঘর। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের ভিডিও শুটের জন্য লম্বা চুলের নারী মডেল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: মডেল।
পদ সংখ্যা: ৩।
কাজের ধরন: প্রমোশনাল ভিডিও, সোশ্যাল মিডিয়া কনটেন্ট।
চাকরি ধরন: চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বয়সসীমা: বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
অন্যান্য যোগ্যতা: কমপক্ষে হাঁটু অবধি লম্বা চুল হতে হবে। আকর্ষণীয় ও সুন্দরভাবে কথা বলতে পারা। ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি। ভালো এক্সপ্রেশন ও প্রেজেন্টেশন স্কিল।
অভিজ্ঞতা: এ পদে নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ঢাকা (নিকুঞ্জ)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ১৩ জুন, ২০১৬।