খেলাধুলা

ইতিহাস গড়া হল না আবাহনীর

ক্রীড়া প্র‌তি‌বেদক : উত্তর কোর‌য়িার ক্লাব এ‌প্রিল টো‌য়ে‌ন্টি ফাইভ‌কে হা‌রি‌য়ে ই‌তিহাস গড়া হল না ঢাকা আবাহনীর। আজ বুধবার পিয়ং ইয়ং‌য়ের কিম ইল সুং স্টে‌ডিয়া‌মে সে‌মিফাইনাল দ্বিতীয় লে‌গে দশজন নিয়ে খেলে তারা হে‌রে গে‌ছে ২-০ ব্যবধা‌নে। তা‌তে দুই লেগ মি‌লি‌য়ে ৫-৪ ব্যবধা‌নে হে‌রে সে‌মিফাইনা‌লেই থে‌মে গেল আবাহনীর রূপকথার যাত্রা। আর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নাম লেখালো উত্তর কোরিয়ার ক্লাবটি।

ঘ‌রের মা‌ঠে সেমিফাইনাল প্রথম লেগ ৪-৩ ব্যবধা‌নে জি‌তে‌ছিল আবাহনী। উত্তর কো‌রিয়ায় আজ কো‌নোরক‌মে ড্র কর‌তে পার‌লেই  ফাইনা‌লে উ‌ঠে নতুন ইতিহাস গড়ত আবাহনী। সে যাত্রায় প্রথমার্ধে সফলও ছিল বাংলাদেশের ক্লাবটি। প্রথমার্ধে কোনো গোল হজম করেনি তারা।

তবে আবাহনীর স্বপ্ন একাই গুড়িয়ে দিয়েছেন এপ্রিল টোয়েন্টি ফাইভের তারকা স্ট্রাইকার কিম ইউ সং। তিনি ম্যাচের ৪৯ মিনিটে গোল করে দুই লেগে সমতা ফেরান। যা ছিল এএফসি কাপে তার ২২তম গোল। আর ৭০ মিনিটে আবাহনী তাদের রক্ষণভাগের খেলোয়াড় মামুন মিয়াকে হারিয়ে ব্যাকফুটে চলে যায়। এ সময় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

দশজনের দলে পরিণত হওয়ার পর ৮২ মিনিটে আসের আসরের গোল্ডেন বুট জেতা কিম উই সং তার জোড়া গোল পূর্ণ করেন। আর আবাহনীকে পিছিয়ে দেন ৫-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে আকাশী-নীল জার্সিধারীরা। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/আ‌মিনুল