খেলাধুলা

নিষেধাজ্ঞায় আজ খেলতে পারবেন না নেইমার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জামেই (পিএসজি)। তবে গুরুত্বপূর্ন এ ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ফরাসি ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগে নিষেধাজ্ঞার জন্যই মূলত নেইমারকে আজ পবে না পিএসজি। উয়েফার দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা আজই শেষ হবে ব্রাজিলয়ান এ তারকার। ফলে নিষেধাজ্ঞার কারণে আজ সতীর্থদের খেলা দর্শক হিসেবে দেখবে হবে তাকে।

গত মার্চে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের ম্যাচ অফিসিয়ালকে অপমান করেছিলেন নেইমার। এ অপরাধের জন্য ২৭ বছর বয়সি এ তারকাকে প্রথমে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে শাস্তি কমায় সেটা দুই ম্যাচে নেমে এসেছিল। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজই শেষ নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে তার।

নেইমারকে না পেলেও চোট থেকে দলের আরেক তারকা কিলিয়ান এমবাপে ফেরায় কিছুটা স্বস্তি পেতে পারেন পিএসজি কোচ থমাস টুখেল। পেশির চোটে এক মাস মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন তিনি। শনিবার বোর্দের বিপক্ষে জয়ের ম্যাচে আধা ঘন্টা মাঠে ছিলেন বিশ্বকাপ জয়ী এ তারকা।

চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছিল পিএসজি। ফলে এক ম্যাচে পুরো তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ফরাসি জায়ান্টরা। ঢাকা/শামীম