খেলাধুলা

ঢাকা লিগের প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলো

আগামী ৩১ মে পর্দা উঠবে ঢাকা প্রিমিয়ার লিগের। ১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। ক্লাবগুলো প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ঈদের পর পরই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আবার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন।

বুধবার থেকে ক্রিকেটারদের করোনা টেস্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বাকিদের করোনা পরীক্ষা হবে। একদিনের বিরতিতে শুক্রবার দ্বিতীয় টেস্ট হবে ক্রিকেটারদের। করোনাভাইরাসের জন্য এই টুর্নামেন্ট হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। ক্রিকেটারদের কোভিড পরীক্ষার পর হোটেলে রাখা হবে। 

রাজধানীর চারটি হোটেলে তারা থাকবেন। সেখান থেকেই প্রিমিয়ার লিগে অংশ নেবেন ক্রিকেটাররা। 

করোনার কারণে স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদল হবে না। আগের ক্লাবেই খেলবেন ক্রিকেটাররা। এর আগে ২০১৯ সালে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আয়োজন করেছিল সিসিডিএম। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল ক্রিকেট ক্লাব।