খেলাধুলা

মুমিনুলের সেঞ্চুরি

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বিসিবি এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তার ব্যাটে এগিয়ে চলেছে ‘এ’ দল।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে উদ্বোধনী জুটি গড়েন মুমিনুল। ২০তম ওভারে রুহেলের দ্বিতীয় বলে ডাবলস নিয়ে অধিনায়ক হাফ সেঞ্চুরি করেন ৬৩ বলে। ৩০তম ওভারে রাজার বলে ১৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন শান্ত।

৩৫তম ওভারের প্রথম বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বাউন্ডারি মেরে লিস্ট এ ক্রিকেটের পঞ্চম সেঞ্চুরি করেন মুমিনুল।

৯০ থেকে সেঞ্চুরিতে যেতে খেলেছেন তিন বল। বাঁহাতি স্পিনার তানভীরকে ছক্কা উড়িয়ে ৯০ থেকে ৯৬ রানে পৌঁছান। পরেরর বলে এক রান। তারপর বিপ্লবকে চার মেরে সেঞ্চুরি উদযাপন করেন মুমিনুল। ১২১ বল খেলে ১২৮ রান করে ৪১তম ওভারে মাঠ ছাড়েন তিনি।