বিশ্বকাপে ইতালির বোলারদের অভিষেকটা দুঃস্বপ্নের মতো করে দিল স্কটল্যান্ডর ব্যাটসম্যানরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে তাদের পিটিয়ে তুলোধুনো করে ৪ উইকেটে ২০৭ রান তুলেছে স্কটল্যান্ড। জিততে রেকর্ড ২০৮ রান করতে হবে নবাগত ইতালিকে।
ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে জর্জ মুনসে ও মাইকেল জোন্স ১৩.৪ ওভারে বিনা উইকেটে তোলেন ১২৬ রান। এরপর অবশ্য ভাঙে এই জুটি। মারদাঙ্গা ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যায় মুনসে আউট হন। কিন্তু যাওয়ার আগে ৫৪ বলে ১৩টি চার ও ২ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলে যান।
১৩৬ রানের মাথায় ফিরেন আরেক উদ্বোধনী ব্যাটার জোন্স। তিনি ৩০ বলে ১টি চার ও ২ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলে যান।
এরপর স্কটল্যান্ডের ইনিংস টেনে নিতে থাকেন ব্রান্ডন ম্যাকমুলেন ও অধিনায়ক রিচি বেরিংটন। ১৮৪ রানের মাথায় বেরিংটন আউট হন ১৫ রান করে। নতুন ব্যাটার টম ব্রুস অবশ্য ২ বল খেলে ১ রান করেই ফিরেন।
এরপর ম্যাকমুলেন ও মাইকেল লিয়াক্স অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে ২০৭ পর্যন্ত নিয়ে যান। ম্যাকমুলেন মাত্র ১৮ বলে ৪ ছক্কায় ৪১ রানে ও লিয়াক্স ৫ বলে ২টি চার ও ২ ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ইতালিয়ার আলি হাসান ৪ ওভারে ২১ রানে ১টি, থমাস দ্রাকা ২ ওভারে ৩৭ রানে ১টি, জেজে স্মুটস ৪ ওভারে ৩৮ রানে ১টি ও গ্রান্ড স্টিওয়ার্ট ৪ ওভারে ৪৪ রানে নেন ১টি উইকেট।