টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ এর ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও ওমান। আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
বিশ্বকাপের মঞ্চে দুই দলের এই লড়াইয়ে থাকছে এক নতুন ইতিহাসের ছোঁয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কখনোই মুখোমুখি হয়নি জিম্বাবুয়ে ও ওমান। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।
ওমান দলে নেতৃত্ব দিচ্ছেন জতিন্দর সিং। তার সঙ্গে আছেন আমির কালিম, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, জিতেন রামানান্দি, উইকেটরক্ষক বিনায়ক শুক্লা, সুফিয়ান মেহমুদ, নাদিম খান, শাহ ফয়সাল ও শাকিল আহমেদ।
অন্যদিকে জিম্বাবুয়ে একাদশে রয়েছেন ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মায়ার্স, উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলর, অধিনায়ক সিকান্দার রাজা, রায়ান বার্ল, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারাভা ও ব্লেসিং মুজারাবানি।
ফর্মের দিক থেকে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ওমান। সাম্প্রতিক ম্যাচে জাপান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জয়ের ধারায় রয়েছে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে জিম্বাবুয়ে।
দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ঘিরে কৌতূহলও কম নয়। বিশ্বকাপের শুরুতেই কে দখল নেবে নিয়ন্ত্রণ, সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।