টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে ১০৫ রানের বড় ব্যবধানে তারা হারিয়েছে ওমানকে। টস হেরে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ২২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি ওমান।
ওমানের হয়ে ব্যাট হাতে কেবল লড়াই করেন মোহাম্মদ নাদিম। তিনি ৫৬ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। ওয়াসিম আলী ৩ ছক্কায় করেন ২৭ রান। এই দুইজন ছাড়া ওমানের আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ৪ ওভারে ১১ রান দিয়ে ২টি উইকেট নেন। দুশমান্থে চামিরা ২ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্ত ও কামিন্দু মেন্ডিস।
ব্যাট হাতে ২৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা পবন রত্নায়েকে।