বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে চার ম্যাচের চারটিই জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারা ৬ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে।
দিল্লিতে আমিরাত আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি। ৬ উইকেট হারিয়ে তারা ১২২ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ব্যাট জাতে ডেওয়াল্ড ব্রেভিস ১টি চার ও ৩ ছক্কায় ৩৬ রান করেন। রায়ান রিকেলটন করেন ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান। এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ২৮ রান মাত্র ১১ বলে। তার ইনিংসে ৫টি চারের পাশপাশি ১টি ছক্কার মার ছিল।
তার আগে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি আমিরাত। তাদের আলিশান শরাফু সর্বোচ্চ ৪৫ রান করেন ৩৮ বলে। তার ইনিংসে ৫টি চারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল। মুহাম্মদ ওয়াসিম ৪টি চারে করেন ২২ রান। এছাড়া আরিয়ানশ শর্মা ১৩ ও মুহাম্মদ আরফান করেন ১১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার করবিন বোশ ৪ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। আনরিখ নরকিয়া ৪ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট। ১টি উইকেট নেন জর্জ লিন্ডে ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে।