২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন নেমে এসেছে আট দলের প্রতিযোগিতায়। ৭ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল বিশ্বকাপের দ্বাদশ আসরের। রুদ্ধশ্বাস, রোমাঞ্চর, উত্তেজনাময় কয়েকটি ম্যাচের পর বিশ্বকাপে এখন টিকে আছে আট দল। গ্রুপ পর্বের এখনো ৪ ম্যাচ বাকি।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনটি এবং আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ।
‘গ্রুপ এ’ থেকে সুপার এইটে উঠেছে পাকিস্তান ও ভারত। ‘গ্রুপ বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ‘গ্রুপ সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, ‘গ্রুপ ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড দ্বিতীয় পর্বে উঠেছে। প্রথম পর্বের লড়াইয়ে সবচেয়ে বড় অঘটন, অস্ট্রেলিয়ার বাদ পড়া। এছাড়া ভালো করতে না পারায় গতবারের সেমিফাইনালিস্ট আফগানিস্তানও বাদ পড়েছে।
চারটি গ্রুপের শীর্ষ দুই দল নিশ্চিত করেছে সুপার এইট। চূড়ান্ত হয়েছে সুপার এইটের গ্রুপিং। গ্রুপ ওয়ানে আছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপ টুতে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ টু-কেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যেতে পারে।
গ্রুপিংয়ের পাশাপাশি দলগুলোর সূচিও চূড়ান্ত হয়েছে। কার কখন কোথায় খেলা, এক নজরে দেখে নেয়া যাক:
২১ ফেব্রুয়ারি পাকিস্তান- নিউ জিল্যান্ড (কলম্বো) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-ইংল্যান্ড (পাল্লেকেল্লে) দুপুর ৩টা ৩০ মিনিট
ভারত- দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৩ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ (ওয়াংখেড়ে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড-পাকিস্তান (পাল্লেকেল্লে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড (কলম্বো) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ) দুপুর ৩টা ৩০ মিনিট
ভারত-জিম্বাবুয়ে (চেন্নাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউ জিল্যান্ড (কলম্বো) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-পাকিস্তান (পাল্লেকেল্লে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১ মার্চ জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (দিল্লি) দুপুর ৩টা ৩০ মিনিট
ভারত-ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট