:: সংক্ষিপ্ত স্কোর :: বাংলাদেশ: ১৯৪/৩ (৩৬.২ ওভারে)
ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ ৩২ ওভার শেষে তানজিদের রান ছিল ৯২। সালমানের করা ৩৩তম ওভারের দ্বিতীয় বলে ২ রান দিয়ে ৯৪তে পৌঁছান। এরপর ষষ্ঠ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি পূর্ণ করেন।
দেড়শ রান পেরুতেই ফিরলেন শান্ত ১৫৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শান্ত। ৩টি চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে ৮৯ রানে অপরাজিত থাকা তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটার লিটন দাস।
তানজিদ-শান্তর ব্যাটে দেড়শ পেরিয়ে বাংলাদেশ ১০৫ রানের মাথায় সাইফ হাসান আউট হওয়ার পর বাংলাদেশ দলের রানের চাকা সচল রেখেছেন তানজিদ ও শান্ত। তারা দুজন দ্বিতীয় উইকেট জুটিতে ইতোমধ্যে অর্ধশতরানের জুটি গড়েছেন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ দেড়শ রান পেরিয়ে গেছে। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫৮। তানজিদ ৮৮ রানে ও শান্ত ২৭ রানে ব্যাট করছেন।
সাইফের বিদায়ে ভাঙল শতরানের জুটি সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। বিনা উইকেটে ১৮ ওভারে বাংলাদেশ তুলেছিল ১০৫ রান। ১৯তম ওভারের প্রথম বলেই সাইফ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। তার বিদায়ে ভাঙে শতরানের জুটি। ৫৫ বলে ৩ চারে ৩৬ রান করে যান তিনি। ৭১ রানে অপরাজিত থাকা তানজিদ হাসানের সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫০ রান তুলল বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২ চার ও ২ ছক্কায় ৩০ এবং সাইফ হাসান ২ চারে ১৭ রানে ব্যাট করছেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
পাকিস্তান দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে ইনজুরিতে পড়া হোসেন তালাত পরিবর্তে খেলছেন গাজী ঘুরি। আর শ্যামল হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন সাদ মাসুদ। এছাড়া মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে একাদশে জায়গা দেওয়া হয়েছে আবরার আহমেদকে।
বাংলাদেশ অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জেতায় সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। আজ যারা জিতবে তাদের শোকেসেই উঠবে শিরোপা।
বাংলাদেশ একাদশ ১. সাইফ হাসান ২. তানজিদ হাসান ৩. তাওহীদ হৃদয় ৪. নাজমুল হোসেন শান্ত ৫. লিটন দাস (উইকেটরক্ষক) ৬. আফিফ হোসেন ৭. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) ৮. রিশাদ হোসেন ৯. তাসকিন আহমেদ ১০. নাহিদ রানা ১১. মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ ১. সাহিবজাদা ফারহান ২. মাআজ সাদাকাত ৩. গাজী ঘুরি ৪. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক) ৫. সালমান আলী আগা ৬. আব্দুল সামাদ ৭. সাদ মাসুদ ৮. ফাহিম আশরাফ ৯. শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক) ১০. আবরার আহমেদ ১১. হারিস রউফ।