:: সংক্ষিপ্ত স্কোর :: নিউ জিল্যান্ড: ১৩১/৪ (৩৪.৪ ওভারে)
শতরান পেরুতেই চতুর্থ উইকেট হারাল নিউ জিল্যান্ড শতরান পেরুতেই চতুর্থ উইকেট হারাল নিউ জিল্যান্ড। ২৮.৩ ওভারের সময় দলীয় ১০৮ রানের মাথায় নাহিদ রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মুহাম্মদ আব্বাস। ১ চারে ১৯ রান করেন তিনি। উদ্বোধনী ব্যাটার নিক কেলির সঙ্গে যোগ দিয়েছেন ডিন ফক্সক্রফট।
৫০ রান পেরুতেই তৃতীয় উইকেট হারাল নিউ জিল্যান্ড দলীয় ৫২ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল নিউ জিল্যান্ড। সৌম্য সরকারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন টম ল্যাথাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩৫ বলে ১টি চারে ১৪ রান আসে তার ব্যাট থেকে।
পরের ওভারের প্রথম বলে আবারও উইকেট নিলেন নাহিদ রানা অষ্টম ওভারের প্রথম বলের পর দশম ওভারের প্রথম বলে আবারও উইকেট নিলেন নাহিদ রানা। এবার ১৪৬.৮ কিলোমিটার গতির বলে দিশেহারা করেন ইয়াংকে। তিনি ব্যাকফুটে খেলতে যান এবং ক্যাচ উঠে যায়। যেটা ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৭ বল খেলে ২ রান আসে তার ব্যাট থেকে।
প্রথম বলেই উইকেট নিলেন নাহিদ রানা প্রথম স্পেলের প্রথম বলেই উইকেট নিলেন নাহিদ রানা। তার করা ১৪৪.৭ কিলোমিটার গতির বলে পুরোপুরি পরাস্ত হন হেনরি নিকোলস। বলটি আঘাত করে তার সামনের প্যাডে। নাহিদ আউটের আবেদন করতেই আম্পায়ার হাত তোলেন। ২৬ বল খেলে ২ চারে ১৩ রান আসে নিকোলসের ব্যাট থেকে। নিক কেলির সঙ্গে যোগ দিয়েছেন উইল ইয়াং।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও টস হেরেছেন মেহেদী হাসান মিরাজ। আজ সোমবার (২০ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচও বাংলাদেশকে টানা দ্বিতীয়বারের মতো ফিল্ডিং দিয়েই শুরু করতে হচ্ছে।
টস জয়ের পর ল্যাথাম জানান, আগের ম্যাচের তুলনায় উইকেট কিছুটা ভিন্ন মনে হলেও ভেতরে এখনও শুষ্কতা রয়েছে, যা আগের ম্যাচের মতো আচরণ করতে পারে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য সবসময় পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলা। সিরিজ জয়ের সুযোগ অবশ্যই আছে, তবে সেই পথে এখনও অনেক পথ বাকি। আগের ম্যাচে আমরা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। আজও সেটাই করতে চাই।” একাদশে কোনো পরিবর্তন আনেনি নিউ জিল্যান্ড।
বাংলাদেশ দলের অধিনায়ক মিরাজ বলেন, প্রথম ম্যাচে হারলেও দলের সামনে এখনও ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ রয়েছে। “আমরা যদি ভালো খেলি, অবশ্যই ঘুরে দাঁড়াতে পারব,” বলেন তিনি। বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের মতে, নতুন বলে প্রথম ১০ ওভারে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে। তিনি উল্লেখ করেন, আগের ম্যাচে দুটি ক্যাচ নেওয়া গেলে প্রতিপক্ষকে ২০০ রানের নিচে আটকে রাখা যেত। একাদশে একটি পরিবর্তন এনে আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার।
ক্রিকেট বিশ্লেষক অরূপ ওভিলাশি মনে করেন, ইনফর্ম ব্যাটার সৌম্য সরকারের একাদশে ফেরা ইতিবাচক দিক হলেও মিডল অর্ডারের ব্যাটার আফিফ হোসেনকে বাদ দিয়ে একজন ওপেনারকে দলে নেওয়া কিছুটা বিস্ময়কর সিদ্ধান্ত। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন এখনও বেঞ্চেই রয়ে গেছেন।
পিচ বিশ্লেষণে এইচডি অ্যাকারম্যান জানান, আগের ম্যাচে প্রত্যাশার চেয়ে কঠিন উইকেট দেখা গেলেও এবার কিছুটা ভিন্ন চিত্র। এবার পিচে ঘাস বেশি রয়েছে, যা উইকেটকে কিছুটা স্থিতিশীল রাখতে পারে। তবে আর্দ্রতা ঠিকভাবে ধরে রাখা না গেলে দিনের শেষভাগে ফাটল তৈরি হয়ে ব্যাটিং কঠিন হয়ে উঠতে পারে।
বাউন্ডারির দিক থেকেও এবার বড় কোনো পার্থক্য নেই। লেগ সাইড ৬৩ মিটার এবং অফ সাইড ৬৪ মিটার, আর সোজা ব্যাটে খেলার জন্য দুই পাশেই ৭৯ মিটার। হালকা বাতাস রকেট প্রান্তের দিকে বইছে, যা ব্যাটারদের শট নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে অ্যাকারম্যানের ধারণা, আজকের উইকেট আগের চেয়ে ব্যাটিংয়ের জন্য কিছুটা ভালো হতে পারে। এ কারণেই নিউ জিল্যান্ডের আগে ব্যাটিং নেওয়াটা অপ্রত্যাশিত নয়।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউ জিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুরকে, জেডেন লেনক্স।