::সংক্ষিপ্ত স্কোর:: বাংলাদেশ: ২২৭/৫ (৪৪.২ ওভারে)
শান্তর সেঞ্চুরিতে ২০০ রান পেরিয়ে বাংলাদেশ লিনক্সের করা ৪১তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের কোটা স্পর্শ করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছে বাংলাদেশ।
১৬০ রানের জুটি গড়ে ফিরলেন লিটন চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়ে ফিরলেন লিটন। দলীয় ১৯২ রানের মাথায় আউট হন লিটন। লিনক্সের করা ৩৯ ওভারের প্রথম বলে বোল্ড হন তিনি। ৯১ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে যান।
শান্ত-লিটনের শতরানের জুটি ৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর শান্ত ও লিটন জুটি বাধেন। তাদের দুজনের জুটিতে ভর করে বাংলাদেশ ৩০ ওভারে ১৩৫ রান তুলেছে। লিটন ও শান্ত চতুর্থ উইকেট জুটিতে শতরান পেরিয়ে গেছে।
শান্তর ফিফটিতে শতরান পেরিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ ফিফটি তুলে নিয়েছেন শান্ত। ৭০ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি। তার ফিফটিতে ভর করে ২৬ ওভারে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন ৩২ রানে অপরাজিত আছেন শান্তর সঙ্গে।
লিটন-শান্তর প্রতিরোধ: ৩২ রানেই ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন লিটন ও শান্ত। চতুর্থ উইকেটে ইতোমধ্যে তারা দলীয় সংগ্রহে ৫২ রান যুক্ত করেছেন। তাতে ২০ ওভার শেষে বাংলাদেশের রান বেড়ে হয়েছে ৩ উেইকেটে ৮৪। শান্ত ৩৭ ও লিটন ২৩ রানে ব্যাট করছেন।
৩২ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের: দলীয় ৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। এবার সেই ও’রুর্কের বলেই বোল্ড হলেন সৌম্য সরকার। ৩ চারে ১৮ রান করেন তিনি। ও’রুর্কের গতিতে কাঁপছে বাংলাদেশ।
১৩ বলেই ২ উইকেট নেই বাংলাদেশের: নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ বলেই ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দ্বিতীয় বলে সাইফ আউট হওয়ার পর ১৩তম বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। ৫ বল খেলে ১ রান করেন তিনি। তার উইকেটটিও নিয়েছেন ও’রুর্কে।
দ্বিতীয় বলেই উইকেট হারাল বাংলাদেশ: চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় বলেই হারিয়েছে উইকেট। উইলিয়াম ও’রুর্কের বলে উইকেটের পেছনে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাইফ হাসান (০)।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ: চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন আজকের ম্যাচে নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলামও।
প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ড ও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয় পেয়েছে। আজ যারা জিতবে সিরিজও তাদের হবে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউ জিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।