খেলাধুলা

ভারতের বিপক্ষে টেস্টে নেই রশিদ, ফিরেছেন রহমত-ওমরজাই

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন‌্য টপ-অর্ডার ব‌্যাটসম‌্যান সেদিকুল্লাহ অতল এবং রহমত শাহকে দলে ডেকেছে আফগানিস্তান। হাসমতুল্লাহ শাহিদির নেতৃত্বাধীন ১৫ সদস্যের স্কোয়াডে তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অতল ও ওমরজাইয়ের এর আগে মাত্র ১টি টেস্ট খেলেছেন। ২০২৪ সালে তাদের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে অভিজ্ঞ রহমত শাহ আফগানিস্তানের খেলা ১২টি টেস্টের মধ্যে ১১টিতেই খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টটিই খেলতে পারেন তিনি কেবল গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ একমাত্র টেস্টটি মিস করেছিলেন।

এদিকে প্রত্যাশিতভাবেই তারকা স্পিনার রশিদ খান লম্বা সংস্করণ থেকে আবারও বাইরে রয়েছেন। সম্প্রতি চোটজনিত সমস্যার কারণে প্রধান কোচ রিচার্ড পাইবাস তাকে বাইরে রেখেছেন। তার সুস্থতাকে অগ্রাধিকার দিয়েই টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

রাশিদের অনুপস্থিতিতে কাইস আহমদ স্পিন আক্রমণের নেতৃত্ব দিতে পারেন। তার সঙ্গে থাকবেন বাঁহাতি স্পিনার শরাফুদ্দিন আশরাফ ও নাঙ্গেয়ালিয়া খারোতে।

ভারতের চন্ডিগড়ে আগামী ৬ থেকে ১০ জুন ভারত ও আফগানিস্তান একমাত্র টেস্ট ম‌্যাচটি খেলবে। ২০১৮ সালে আফগানিস্তানের টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয়। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে তাদের অভিষেক হয়েছিল। দুদিনেই শেষ হয়েছিল সেই ম্যাচ। ভারত জিতেছিল ইনিংস ব‌্যবধানে। 

৮ বছর পর দুই দল আবার টেস্ট ক্রিকেটের দুয়ারে।  

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলটিও অনেকটা পরিচিত। সিরিজটি ১৪ জুন ধর্মশালাতে শুরু হবে। গত বছরের অক্টোবরে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা দলের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন এই স্কোয়াডে। নতুন সংযোজন হিসেবে আছেন বাঁহাতি পেসার ফরিদ মালিক, যিনি সর্বশেষ ২০২৪ সালে ওয়ানডে খেলেছিলেন।

টেস্ট স্কোয়াড

হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, রহমানউল্লাহ জাদরান, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, নাঙ্গেয়ালিয়া খারোতে, কাইস আহমদ, বিলাল সামি, জিয়া শরিফি, সালিম সাফি। 

রিজার্ভ: বশির আহমদ, বশির শাহ, ইসমত আলম। 

ওয়ানডে স্কোয়াড

হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, দারবিশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, এএম গাজানফার, জিয়া উর রহমান, ফরিদ মালিক, বিলাল সামি। 

রিজার্ভ: কাইস আহমদ, সালিম সাফি, বশির আহমদ।