খেলাধুলা

বিশ্ব চ‌্যাম্পিয়নদের হারিয়ে ক্রিকেটারদের মিলল ২ কোটি টাকা বোনাস

ওয়ানডে ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ‌্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাসের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।

শনিবার (১৩ জুন) সন্ধ‌্যায় সিরিজের সাফল‌্য উদযাপনে মিট অ‌্যান্ড গ্রিট অনুষ্ঠানে আমিনুল হক ক্রিকেটারদের বোনাসের ঘোষণা দেন। এছাড়া বিসিবির নতুন বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেন আমিনুল হক।  

২০০৫ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় ৮৬ রানে। বাংলাদেশ জয় পায় দ্বিতীয়টিতেও। ৫ উইকেটে ম‌্যাচ জেতে মিরাজের দল। তাতে এক ম‌্যাচ হাতে রেখেই দল নিশ্চিত করেছে শিরোপা। আজ তৃতীয় ওয়ানডেতে তারা মাঠে নামবে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি নিয়ে।

জানিয়ে রাখা ভালো, এশিয়ার কোনো দল ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারেনি। বিরাট এই অর্জনের হাতছানি বাংলাদেশের। ২২ গজে আরেকটি ভালো দিন বাংলাদেশকে দিতে পারে অসাধারণ, অনন‌্য কীর্তির অনুভূতি।

আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলার পর দুই দল চট্টগ্রামে যাবে টি–টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন হবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ।