নির্বাচন

নববর্ষের শুভ্ছো নিয়ে প্রচারণায় আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অষ্টম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

 

আজ মঙ্গলবার তার নববর্ষের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। পাশাপাশি তিনি দিনব্যাপী বেশ কিছু জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিবেন।

 

পহেলা বৈশাখে আনিসুল হক মঙ্গলবার সকাল ৮টায় চন্দ্রিমা উদ্যান হতে দিনের কর্মসূচি শুরু করেন।

 

সকাল ৯টায় কড়াইল বস্তিতে যাবেন। সেখানে নাগরিক সমস্যার কথা জানতে উপস্থিত থাকবেন আনিসুল হক।

 

বেলা ১১টায় উত্তরা, সেক্টর- ৩ এ। দুপুর ১২টায় বনানী মাঠ (বাজারের উল্টো দিকে) পরে নিকেতন এলাকায় জনসংযোগ করবেন। দুপুর ১টায় ট্রাস্ট অডিটোরিয়ামে শিল্পীদের সঙ্গে মতবিনিময়। দুপুর ৩টায় গুলশান ক্লাবে উপস্থিত থাকবেন।

 

বিকেল ৪টায় বনানী মাঠে কনসার্টে অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় গুলশান ওয়ান্ডারল্যান্ড এলাকায় জনসংযোগ। আনিসুল হকের নির্বাচনী প্রচারণায় প্রতিদিনের মতো তার সঙ্গে থাকছেন স্ত্রী রুবানা হক, পুত্র নাভিদুল হক ও একমাত্র কন্যা।  এদিন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

 

আনিসুল হক বলেন, ‘আমি আমার পরিবারের কাছ থেকে পাঁচ বছরের সময় নিয়েছি। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আমাকে সমর্থন দিয়েছে। আমি ২৯ তারিখ (মার্চ) থেকে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাকে ভোট দিয়ে সুযোগ দিলে জীবনের পাঁচটি বছর নগরবাসীর জন্য কাজ করব।’

 

নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৫/আজাদ/সাইফুল