৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতদিন ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে, স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।
রবিবার (২৪ মে) সকালে এ তথ্য জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে (সোমবার) থেকে আগামী ৩১ মে পর্যন্ত সাতদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরে সব কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”
ঢাকা/মোসলেম/মাসুদ