মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছে। এনিয়ে হাসপাতালে ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। গত ২০ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।”
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৬ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম সনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭২ শিশু।
ঢাকা/মিলন/মাসুদ