ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে যুবক গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৯ জুন ২০২৬   আপডেট: ১২:১৭, ৯ জুন ২০২৬
নোয়াখালীতে যুবক গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ যুবক ফারুক হোসেন।

নোয়াখালীর বেগমগঞ্জে ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় তার ওপর হামলা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

আহত ফারুক হাজীপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন ফারুক হোসেন। এ সময়  সিএনজিচালিত অটোরিকশায় আসা ৩-৪ জন দুর্বৃত্ত ফারুক হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ফারুক হোসেন মাটিতে পড়ে যান। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ফারুক হোসেনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব উদ্দিন আহমেদ চৌধুরী জানান, সকালে গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় এসেছেন। তার তলপেটে ও হাটুতে গুলি লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়