ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাতে মাদকবিরোধী অভিযানের হামলা, ২ পুলিশ সদস্য আহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৯ জুন ২০২৬  
রাতে মাদকবিরোধী অভিযানের হামলা, ২ পুলিশ সদস্য আহত

গ্রেপ্তার জাহিদ (মাঝে)।

কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে হওয়া হামলায় পুলিশের দুই এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

আরো পড়ুন:

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মিরপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মশান গ্রামের জাহিদ নিজের প্রাইভেটকারে সেখান দিয়ে যাচ্ছিলেন।

পুলিশ তার প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশির চেষ্টা করে। তখন জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পুলিশ আটক করতে গেলে জাহিদ এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর হামলা চালান এবং তাদের মারধর করে আহত করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই এএসআইকে উদ্ধার এবং জাহিদকে গ্রেপ্তার করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‍“জাহিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে আটটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়