ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় পুলিশ-জনতা সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৯ জুন ২০২৬   আপডেট: ১৪:৫৪, ৯ জুন ২০২৬
কুমিল্লায় পুলিশ-জনতা সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন:

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, নিমসার বাজার এলাকায় কাঁচামাল বহনকারী একটি অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে এক হাইওয়ে পুলিশ সদস্যের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অটোরিকশাচালক ক্ষমা চাইলেও ওই পুলিশ সদস্য ক্ষুব্ধ হয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে গ্লাস ভেঙে যায় এবং চালক আহত হন। তার চোখ ও মুখে আঘাত লাগে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে হাইওয়ে পুলিশের সদস্যরা সরে গেলে উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

কুমিল্লা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রুবেল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়