ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেক্সিমকো গ্রুপের ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩২, ১৪ নভেম্বর ২০২৪
বেক্সিমকো গ্রুপের ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্রেক্সিমকো গ্রুপের দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি দুইটি হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বেক্সিমকো লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৭৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৪৮ টাকা। সেই হিসাবে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১.২৫ টাকায়।

বেক্সিমকো: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.২৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৭৯) টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯.৪৪ টাকায়।

ঢাকা/এনটি/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়