ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেভাবে হচ্ছে ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১৩:০৬, ১৫ জুলাই ২০২১

এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। বহুল প্রতীক্ষিত এই সিনেমার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৫ জুলাই) ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন রাজামৌলি। এতে ‘ট্রিপল আর’ সিনেমার শুটিংয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। এতে আর্ট ডিরেকটরদের কাজের গুরুত্ব, সেট তৈরি, বন্দুক নিয়ে যুদ্ধ, অভিনেতাদের বিভিন্ন স্টান্ট দেখা গেছে।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি।

আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ট্রিপল আর’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়