ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লাইফলাইনের পোস্টারে নজড় কাড়লেন মিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৯ জুন ২০২৬  
লাইফলাইনের পোস্টারে নজড় কাড়লেন মিম

ছবি বিদ্যা সিনহা মিম-এর ফেসবুক পেইজ থেকে নেওয়া

চলচ্চিত্রে নিয়মিত দেখা গেলেও ওটিটির অরিজিনাল ফিল্মে এবারই প্রথম অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। চরকির নতুন প্রজেক্ট ‘লাইফলাইন’ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী জানান, গল্প শুনেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন:

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ দিয়ে প্রথমবারের মতো ওয়েবফিল্মে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। সম্প্রতি ছবিটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার কারণও জানিয়েছেন মিম। তার ভাষ্য, অনেকেই জানতে চান তিনি আগের মতো নিয়মিত কাজ করছেন না কেন। এর কারণ হিসেবে তিনি বলেন, পছন্দসই গল্প পাচ্ছিলেন না। তবে নির্মাতা কাজী আসাদ ‘লাইফলাইন’-এর গল্প শোনানোর পর এবং তার আগের কাজ দেখার পর মনে হয়েছে, এই প্রজেক্টের অংশ হওয়া উচিত।

প্রথম ওয়েবফিল্ম নিয়ে বেশ আত্মবিশ্বাসীও অভিনেত্রী। পোস্টার প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিম বলেন, ‘লাইফলাইন’ তার অভিনীত প্রথম ওয়েবফিল্ম। খুব শিগগিরই এটি দর্শকদের সামনে আসবে। একইসঙ্গে তিনি এটিকে একটি ভালো কনটেন্ট বলেও উল্লেখ করেন।

‘লাইফলাইন’ ওয়েবফিল্মের পোস্টার

এদিকে ‘লাইফলাইনের’ গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে শুরু থেকেই রহস্য বজায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারেও সময় ও জীবনের জটিল সম্পর্কের একটি ইঙ্গিত মিলেছে, যা দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

বিশেষ করে মিমের ভক্তদের মধ্যে এই প্রজেক্ট নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কারণ, দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দেখা গেলেও ওটিটির জন্য নির্মিত কোনো অরিজিনাল ফিল্মে তাকে আগে দেখা যায়নি।

প্রসঙ্গত, ওটিটির নতুন যাত্রার পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই আলোচনার মধ্যেই প্রকাশ্যে এলো তার নতুন ওয়েবফিল্ম ‘লাইফলাইন’-এর প্রথম ঝলক।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়