ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে পতন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক ‘ভেঙে যাচ্ছে।’ ইসরায়েলের একজন সাবেক শীর্ষ কূটনীতিক মঙ্গলবার (৯ জুন) সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প এবং নেতানিয়াহু একই সুরে কথা বলছেন কিনা, এমন প্রশ্নের জবাবে অ্যালন পিঙ্কাস বলেন, “এই মুহূর্তে তারা এক বইয়ের মধ্যেও নেই।”
নিউ ইয়র্ক সিটিতে নিযুক্ত ইসরায়েলের সাবেক কনসাল জেনারেল বলেন, “গত দুই সপ্তাহে ট্রাম্প যেভাবে নেতানিয়াহুকে নিয়ে কথা বলছেন, তাতেই এটি স্পষ্ট।”
লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের কোনো প্রস্থান কৌশলের অভাব নিয়েও পিঙ্কাস উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই সংঘাত নেতানিয়াহুর রাজনৈতিক প্রচারণার একটি অংশ হয়ে উঠেছে।
পিঙ্কাস সিএনএন-এর এলেক্স মাইকেলসনকে বলেন, “কৌশলগত দৃষ্টিকোণ থেকে এর কোনো শেষ নেই, কিন্তু এখানে একটি রাজনৈতিক খেলা চলছে। তিনি (নেতানিয়াহু) একটি নির্বাচনের দিকে এগোচ্ছেন। তাকে একটি স্থায়ী যুদ্ধাবস্থা বজায় রাখতে হবে। তার মতে, এটাই একমাত্র উপায় যা তাকে সেই সুযোগ করে দেবে।”
ঢাকা/শাহেদ
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু