ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মগবাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হত্যা, আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৯ জুন ২০২৬  
মগবাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হত্যা, আটক ২

নিহত বিল্লাল হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত

​রাজধানীর মগবাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দীন এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন।

পুলিশ সূত্র জানায়, মুন্সিগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা পুলিশের একটি বিশেষ দল প্রথমে মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে একজনকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে অন্যজনকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার পেছনে মূল কারণ কী এবং এর সাথে আর কারা জড়িত, তা উদ্ঘাটনে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলি দিয়ে যাওয়ার সময় বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহতের ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনা থানা যুবদলের নেতা লুৎফুরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিল্লালের পথরোধ করে। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করে। বিল্লাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঢাকা/এমআর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়