ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলাবাগানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১২:২১, ১০ এপ্রিল ২০২৩   আপডেট: ১২:২৭, ১০ এপ্রিল ২০২৩
কলাবাগানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর কলাবাগানে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরো পড়ুন:

রোববার (৯ এপ্রিল) রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত আহমেদ  বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
 

/বুলবুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়