ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৯ জুন ২০২৬  
তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বেকারত্ব দূরীকরণ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং স্টার্টআপদের জন্য মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বিনামূল্যে ১০০ ঘণ্টার প্রশিক্ষণ ও ৫ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে।”

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম-এর তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। জামানত সাপেক্ষে ঋণের পরিমাণ ৩৫ লাখ টাকা পর্যন্ত।”

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট আপ ফান্ড' নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ মিলবে। এছাড়া ইক্যুইটি সহায়তার জন্য ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিতে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি' গঠন করা হয়েছে।  

উদ্যোক্তা তৈরিতে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)'-এর অধীনে বিভিন্ন জেলায় মাসব্যাপী ১০০ ঘণ্টার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ চলছে। এতে কোনো ফি লাগে না। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে ৫ হাজার টাকা ভাতা দেওয়া হয় এবং পরবর্তীতে ঋণ পেতে অগ্রাধিকার দেওয়া হয়।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়