ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইয়াবার চালান জব্দ, দুই নারীসহ গ্রেপ্তার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
ইয়াবার চালান জব্দ, দুই নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানী ও এর আশপাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো উত্তর কার্যালয় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই নারীসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫৭৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি টয়োটা কার জব্দ করা হয়।

আরো পড়ুন:

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে অধিদপ্তরের এক বিঙ্গপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  উত্তরা সার্কেল ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটিদল মিরপুর-১২ নম্বরে  একটি প্রাইভেটকারের সামনের ড্যাসবোর্ডের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় টিসু কাপড়ের শপিং ব্যাগের ভেতর হতে ৬ হাজার পিস ইয়াবা (লালচে বর্ণের ট্যাবলেট) উদ্ধার করা হয় এবং মো. রাজু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে জিজ্ঞাসাবাদ, জব্দকৃত মোবাইল পর্যালোচনায় এবং প্রযুক্তির সহায়তায় তার অন্যতম সহযোগী মো.  সুমন মিয়াকে শনাক্ত করা হয়।উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা। পরে রাজুর দেওয়া তথ্যে তুরাগ এলাকা থেকে তার স্ত্রী সানজিদা আখতারকে গ্রেপ্তার এবং আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এক পর্যায়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে টঙ্গীর শিলমুন এলাকায় ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে জানা যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে ৪৭ হাজার পিস ইয়াবা জব্দ এবং জোৎস্না আকতারকে আটক করা হয়।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। এসব আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়