অনৈতিক কাজের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার অধীনস্থ বংশাল রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৯ জুন) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষর করেন।
ঢাকা/নজরুল/মাসুদ
নতুন সরকারের চতুর্থ একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন