ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তানজিদ-নাজমুলের ফিফটির পর মোসাদ্দেক-তাওহীদ হাল ধরেছেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ৯ জুন ২০২৬  
তানজিদ-নাজমুলের ফিফটির পর মোসাদ্দেক-তাওহীদ হাল ধরেছেন

অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে ৩৫ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৩। ক্রিজে মোসাদ্দেক ৩৮ ও তাওহীদ ২০ ব‌্যাটিং করছেন। পঞ্চম উইকেটে তাদের জুটি এখন পর্যন্ত ৫২ রানের।

আরো পড়ুন:

ইনিংসের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। স্কোরবোর্ডে মাত্র ১০ রান তুলতেই ওপেনিং জুটি ভেঙেছিল। পেসার নাথান এলিসের বলে স্লিপে ক‌্যাচ দিয়ে ৫ রানে ফেরেন সাইফ হাসান। টানা সুযোগ পেয়েও সাইফ পারছেন না নিজেকে মেলে ধরতে।

সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান ৯৬ রানের জুটি গড়েন। বিপর্যয় সামলে দুজন দারুণ ব‌্যাটিং করে দলের স্কোর এগিয়ে নেন। ব‌্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেন তারা। নাজমুল তুলে নেন দ্বাদশ ফিফটি। তানজিদ করেন সপ্তম। কিন্তু ফিফটি পেরোনোর পর তারা কেউই ইনিংস বড় করতে পারেনি।

দুজনই বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন। প্রথমে তানজিদ পেসার এলিসের বল উড়াতে গিয়ে বার্টলেটের হাতে ক‌্যাচ দেন। ৭ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করেন। এরপর নাজমুল আউট হন ৬৭ রানে। ৯ চার ও ১ ছক্কায় ৮৬ বলে ৬৭ রান করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। রেনশর বলে লং অফে ক‌্যাচ দেন তিনি। মাঝে লিটন ক্রিজে গিয়েছেন আর ফিরেছেন। ম‌্যাট রেনশকে ফিরতি ক‌্যাচ দিয়ে ফেরেন ৭ রানে।

১৪০ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন মোসাদ্দেক ও তাওহীদ। ক্রিজে গিয়ে দারুণ একটি চার ও ছক্কায় আত্মবিশ্বাসী শুরু করেন। চার বছর পর জাতীয় দলে ফিরে শুরুটা ভালো করেছেন। ইনিংসটি বড় করতে পারলে নিজের প্রত‌্যাবর্তন রাঙাতে পারবেন দারুণভাবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়