বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে বাকেরগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমির চৌধুরী (৬০), হাসিব (২৫), সোহাগ (২৪), সাথী (২৫), ফয়সাল (৩০) ও ফারহানা (২)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, ‘বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পরে সাথী ও ফারহানার মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘সড়ক দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নারীসহ নিহত ৫