সারা বাংলা

মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দেড় মাসে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান, 

তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স ৫ মাস। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। গত ১৬ এপ্রিল তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। 

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৫ শিশু।