রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে এই রোগের উপসর্গে ৫৫ শিশু মারা গেল।
বুধবার (৬ মে) সকাল সোয়া ১০টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (৬ মে) সকাল ৮টার মধ্যে নতুন করে ১৩ শিশু হাম উপসর্গে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৩ শিশু। হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ শিশু। এ পর্যন্ত মোট ভর্তি ৯৩৯ শিশু।