শিক্ষা

পাসের হারে এগিয়ে মেয়েরা

গত বছরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। ছেলেদের পাসের হার ৯২.৬৯ শতাংশ। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

পড়ুন: একনজরে কোন বোর্ডে পাসের হার কত

মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন।  এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।  আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন।  উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২৮ শতাংশ।

পড়ুন: এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে প্রকাশ করা হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৯৩.৫৮।

এদিকে, পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত পদ্ধতিতে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফল পাওয়া যাবে। ফল প্রকাশের পর তা প্রত্যাশিত না হলে খুদে বার্তার মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে ৬ জানুয়ারি (২০২২) পর্যন্ত।

পড়ুন: এসএসসির ফল জানা যাবে যেভাবে