খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট দাপুটে এক জয় দিয়ে শুরু করল ইংল্যান্ড। আজ রবিবার পাল্লেকেলেতে সুপার এইটের গ্রুপ-২ এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে ইংলিশরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

লঙ্কারদের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে দাসুন শানাকা ২৪ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। কামিন্দু মেন্ডিস ১১ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। আর দুনিথ ওয়েল্লালাগের ব্যাট থেকে আসে ১০ রান।

বল হাতে উইল জ্যাকস ৪ ওভারে ২২ রানে ৩টি উইকেট নেন। আদিল রশিদ ৩.৪ ওভারে ১৩ রানে ২টি উইকেট নেন। জোফরা আর্চার ৩ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন। লিয়াম ডসন ৪ ওভারে ২৭ রানে ২টি উইকেট নেন।