সারা বাংলা

শেরপুর-৩: ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

জাল ভোট প্রদান, ভোটে কারচুপি এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোট চলাকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‌‘জরুরি ঘোষণা’ শিরোনামে এক পোস্টে বিষয়টি জানান তিনি।

ভোট বর্জনের তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। 

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাকা হয়েছে বলে জাতায়াত সূত্রে জানা গেছে।

শেরপুর-৩ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।