ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জে পিটিআই বস্তি এলাকার মৃত নূর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়াল ঘরে গরু চুরির চেষ্টা চালান ফিরোজ। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে ফিরোজ মারা যান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “রাতে গরু চোর সন্দেহে ফিরোজ নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/গালিভ/মাসুদ
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ