ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কিন সেনা নিহত হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৪ জুন ২০২৬   আপডেট: ০৮:৪৪, ৪ জুন ২০২৬
মার্কিন সেনা নিহত হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বজায় রাখলেও মার্কিন সেনা সদস্য নিহত হলে সেই অবস্থান থেকে সরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে ট্রাম্প আপাতত সংযম দেখাচ্ছেন, তবে মার্কিন বাহিনীর কোনো সদস্য নিহত হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন তিনি।

আরো পড়ুন:

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্ন সহিংস সংঘর্ষ চলতে থাকলেও কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের মার্কিন সামরিক অভিযান স্থগিত রয়েছে এবং সেই বিরতি এখনো বহাল আছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত এড়াতে ট্রাম্প আপাতত যুদ্ধ পুনরায় শুরু করতে অনাগ্রহী। এ অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, বড় ধরনের যুদ্ধ এড়ানোর স্বার্থে তিনি কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস পর্যন্ত ছোটখাটো সংঘর্ষও সহ্য করতে প্রস্তুত থাকতে পারেন।

বৃহস্পতিবার (৪ জুন) আলজাজিরা এ খবর প্রকশ করলেও জানিয়েছে, স্বাধীনভাবে তারা এ প্রতিবেদনের তথ্য যাচাই করতে পারেনি। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়