ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, আহত ১

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১ জুন ২০২৬  
শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, আহত ১

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ট্রাক্টরচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছের ভাড়াউড়া চা-বাগান এলাকার ২৯০/৪ নম্বর পিলার সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। ক্রসিংয়ে গেট না থাকায় ট্রাক্টরটি রেললাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পর ট্রেনটি প্রায় ১০০ মিটার পর্যন্ত ট্রাক্টরটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, কালনী এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের খবর তারা পেয়েছেন। দুর্ঘটনার পর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে এসে থামে।

তিনি আরো জানান, ঘটনাস্থলটি একটি ইঞ্জিনিয়ারিং গেট। সেখানে গেটম্যান উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আহত ট্রাক্টরচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/আজিজ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়