ধর্ষণচেষ্টার অভিযোগে ইলেকট্রিশিয়ান আটক
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ফোরকান হাওলাদার
পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যবয়সী এক নারীকে (৪৭) ধর্ষণচেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত নয়টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই।
এ ঘটনায় আজ সোমবার (১ জুন) সকালে ওই নারী বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে আত্মীয়তার সুবাদে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত নয়টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার মামলার আসামিকে আজই আদালতে পাঠানো হবে।
ঢাকা/ইমরান/ফিরোজ