ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১ জুন) ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি শেষে সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীও সচিবালয়ে প্রথম কর্মদিবসের দাপ্তরিক দায়িত্ব পালন করছেন।
ঢাকা/নজরুল/ইভা