ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১ জুন ২০২৬   আপডেট: ১১:১০, ১ জুন ২০২৬
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

রাজধানী ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রাহক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ শুরু করেন সাধারণ গ্রাহকেরা। শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে হঠাৎ পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আরো পড়ুন:

বিক্ষোভ কর্মসূচিতে নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা। আর শান্তিপূর্ণ বিক্ষোভ করার সময় পুলিশ হঠাৎ লাঠিচার্জ করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

এ ঘটনায় দিলকুশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অফিসগামীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশের জলকামান নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বেশ কিছু লোক আহত হয়েছে। এই প্রতিবেদন লেখার সময়ও বিক্ষোভকারীরা দিলকুশা এলাকায় অবস্থান করছে। অপরদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়