ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান ইসলামী আ‌ন্দোলনের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১ জুন ২০২৬   আপডেট: ১১:৩১, ১ জুন ২০২৬
জনগণের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের আহ্বান ইসলামী আ‌ন্দোলনের

ফাইল ফটো

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম আবারো বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়েছে ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ। বিশ্ববাজার নয় বরং দেশের মানুষের সামর্থ্য চিন্তা করে জ্বালানির দাম সমন্বয় করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে দ‌ল‌টি।

মঙ্গলবার (১ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এসব কথা ব‌লেন। 

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠা-নামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও কেবলই বৃদ্ধি পায়। কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না, জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যকেও কখনো কমতে দেখা যায় না। জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জনতাকে কেবলই ঊর্ধ্বমুখী চাপে ফেলা হয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করতেই হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিল। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপরে চাপিয়ে দেয় তাহলে সরকারের অপরিহার্যতা সম্পর্কিত ধারণা দুর্বল হয়। তাই সরকারকে আবারো বলবো, মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।

ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়