ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটির পর খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১ জুন ২০২৬  
ঈদের ছুটির পর খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দেশের ব্যাংক, বিমা কোম্পানি ও শেয়ারবাজার।

সোমবার (১ জুন) সকাল থেকেই ব্যাংক, বিমা ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্ট অফিসগুলো চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী।

আরো পড়ুন:

ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অন্যদিকে, বিমা কোম্পানিগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে, দেশের প্রধান দুই পুঁজিবাজার- ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। উভয় বাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর আজ থেকে দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়