ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১ জুন ২০২৬  
পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে পড়ে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ মে) রাতে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দুই শিশু হলো, আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। তারা ওই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, আসিফ ও সাথী তাদের মা আছিয়ার সঙ্গে বসবাস করত। আছিয়া পেশায় একজন শ্রমিক। রবিবার তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলে-মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি চালিয়ে সেখান থেকে সাথী আক্তারের মরদেহও উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়।

ঢাকা/নাঈম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়