ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশুদের মুখে হাসি ফোটানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৩১ মে ২০২৬  
শিশুদের মুখে হাসি ফোটানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব।”

রবিবার (৩১ মে) রাজধানীর বেইলি রোডে সরকারি বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার, তেজগাঁও শিশু পরিবার, আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশ নেয়। মন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের ঈদের অভিজ্ঞতার কথা শোনেন এবং সব শিশুকে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমি ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই দিনটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার আন্তরিক স্নেহ-আপ্যায়নে আনন্দ প্রকাশ করে।

মন্ত্রী জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়